ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:২২, ১৪ নভেম্বর ২০২৪
গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম
জিয়াউর রহমান (বামে) ও তামিম ইকবাল

দাবা খেলার মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা  গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়াতে অনেকের পাওয়া গিয়েছিল আশ্বাস। দাবা ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের অনেকে নানা প্রতিশ্রুতি দিলেও এখনো কিছুই বাস্তবায়ন হয়নি। সেই পথে না গিয়ে দেশসেরা দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জিয়ার সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্যকে ৫ লাখ টাকা সহায়তায় দিয়েছেন তামিম। এ ছাড়া যে কোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

জিয়ার স্ত্রী লাবণ্য বলেন, ‘সিইও (বিসিবি) সুজন ভাই বলেছেন একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে সেটাতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে এজন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই।’

Advertisement

তামিম যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও চেক গ্রহণের পর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জিয়ার স্ত্রী। টাইগার ওপেনারের পাশাপাশি দেশের কৃতি দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। 

গত ৫ জুলাই জাতীয় দাবা প্রতিযোগিতায় গ্রান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জিয়া। পরে হাসপাতালে নেয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।

গ্র্যান্ডমাস্টার জিয়ার একমাত্র ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। 

জিয়ার স্বপ্ন ছিল তার ছেলে সুপার গ্র্যান্ডমাস্টার হবে একদিন। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন এখন অনিশ্চিত। তামিমের মতো অনেকেই সহযোগিতার হাত বাড়ালে সেই স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারবেন তাহসিন। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!