[ খেলা ]
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচে আসেনি ফল
বাইশ গজে ছন্দে ছিলেন এভিন লুইস
আগে ব্যাটিংয়েও নেমে শুরুটা ভালোই পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৫ ওভারেই স্কোরবোর্ডে তুলেছিল বিনা উইকেটে ৪৪ রান। এভিন লুইস ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ এবং শাই হোপ ১০ বলে ৩ চারে ১৪ রান করেন।
এরপর সেন্ট লুসিয়ায় শুরু হয় প্রচণ্ড ঝড়। এরপর চলে একনাগাড়ে বৃষ্টি। যার ফলে বল আর মাঠে গড়ায়নি। অবধারিতভাবেই শনিবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে যায় পরিত্যক্ত।
আগেই সিরিজ নিশ্চিত করা ইংল্যান্ড ৩-১ ব্যবধান রাখল। বল হাতে ৬.৩৩ ইকোনমি রেট ও ১০.৫৫ গড়ে ৯ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন ইংল্যান্ডের ডানহাতি পেসার সাকিব মাহমুদ।
.png)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!