ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবীয় স্কোয়াডে ২ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ৬ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবীয় স্কোয়াডে ২ পরিবর্তন
মারকুইনো মিন্ডলে

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দলে এসেছে দুইটি পরিবর্তন।

ফাস্ট বোলার মারকুইনো মিন্ডলে এবং জেডিয়া ব্লেডসকে স্কোয়াডে নেয়া হয়েছে। তারা চোট পাওয়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের জায়গায় স্থান পেলেন। 

উইন্ডিজ ক্রিকেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চোট থেকে সেরে উঠতে ফোর্ডকে পুনর্বাসন চালিয়ে যেতে হবে। পায়ের নিচের অংশের হাড়ের চোটে পড়া শামারকে ভবিষ্যতে মাঠে নামার আগে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।

Advertisement

মিন্ডলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন। সেটি ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অর্থাৎ দুই বছর বিরতির পর ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে। তবে ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন এবারই প্রথম। ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ব্লেডসের এটি ওয়ানডেতে প্রথম ডাক। এর আগে কোনো ফরম্যাটেই তার অভিষেক হয়নি।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!