ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাটকিনসনের ইতিহাস গড়া হ্যাটট্রিক, ইংল্যান্ডের বিশাল লিড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২১, ৭ ডিসেম্বর ২০২৪
অ্যাটকিনসনের ইতিহাস গড়া হ্যাটট্রিক, ইংল্যান্ডের বিশাল লিড
গাস অ্যাটকিনসন

ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর ওয়েলিংটন টেস্টেও বেকায়দায় নিউজিল্যান্ড। পেসার গাস অ্যাটকিনসনের দুর্দান্ত হ্যাটট্রিকে অল্প রানেই গুটিয়ে গেছে কিউইদের প্রথম ইনিংস। বেসিন রিজার্ভের ৯৬ বছরের ইতিহাসে হ্যাটট্রিক করা প্রথম বোলার হিসেবে তিনি ইতিহাস গড়লেন। 

ইংলিশদের ২৮৬ রানের জবাবে স্বাগতিকরা দ্বিতীয় দিনে মাত্র ১২৫ রানে হয়েছে অলআউট। সফরকারীরা ১৫৫ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাদের সংগ্রহ ৩ উইকেট ২৯৫ রান। বর্তমানে তারা ৪৫০ রানের বড় ব্যবধানের লিডে রয়েছে। 

৫ উইকেটে ৮৬ রান নিয়ে দিনের খেলা আরম্ভ করা ব্ল্যাক ক্যাপসরা দলীয় সংগ্রহকে তেমন বাড়াতে পারেনি। টম ব্লান্ডেল (১৬) এবং  নাইটওয়াচম্যান উইল ও’রুর্কিকে (০) সাজঘরে ফেরান ব্রাইডন কার্স। এরপর অ্যাটকিনসন ইনিংসের ৩৫তম ওভারের তৃতীয়, চতু্র্থ ও পঞ্চম বলে পরপর ন্যাথন স্মিথ, ম্যাট হেরনি ও টিম সাউদিকে সাজঘরে ফেরান।

Advertisement

স্মিথকে বোল্ড করেন অ্যাটকিনসন। এরপর বেন ডাকেটের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা হেনরি। টিম সাউদিকে এলবিডব্লিউর ফাঁদে জড়িয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন ২৬ বর্ষী ইংলিশ পেসার।

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এটি ৪৭তম হ্যাটট্রিক। ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক পাওয়া ১৫তম বোলার অ্যাটকিনসন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মইন আলী সর্বশেষ এই কীর্তি গড়েন।

নিউজিল্যান্ডে মাটিতে এটি মাত্র তৃতীয় হ্যাটট্রিক এবং এমন কৃতিত্ব দেখানো সবাই ইংলিশ বোলার। ১৯৩০ সালে ক্রাইসটচার্চে হ্যাটট্রিক করেছিলেন মরিস অ্যালম ও ২০০৮ সালে হ্যামিল্টনে বাঁহাতি পেসার রায়ান সাইডবটম।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!