ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অধিনায়ক হিসেবে কঠিন সময় ছিল: মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৮, ১২ ডিসেম্বর ২০২৪
অধিনায়ক হিসেবে কঠিন সময় ছিল: মিরাজ
মেহেদী হাসান মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সঙ্গে টসে হারলেন মেহেদী হাসান মিরাজ। প্রতিপক্ষের আমন্ত্রণে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে সিরিজ হারা দলের অধিনায়ক হিসেবে কঠিন সময় পারের কথা বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক এ সময় অনায়াসে শিকার করে নেন।

নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে মিরাজের ঘাড়ে ছিল নেতৃত্বভার। ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১১ ওয়ানডে জয়ের সুখস্মৃতি এবারের সফরে এসে হয়েছে বিলীন। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে খেলতে নামার আগে টস পরবর্তী প্রতিক্রিয়ায় সেটিই জানালেন মিরাজ। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে এটা আমার জন্য কঠিন সময় ছিল, কিন্তু অনেক কিছু শিখেছে এবং ছেলেরা আমাকে সব সময় সমর্থন করছে।’

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগের দুই ম্যাচের পিচেই গড়াচ্ছে তৃতীয় ওয়ানডে। প্রথম খেলায় স্কোরবোর্ডে সফরকারীরা ২৯৪ রান জমায় সক্ষম হলেও পরেরটিতে ২২৭ রানের বেশি করতে পারেনি। এ প্রসঙ্গে মিরাজের মন্তব্য, ‘আমরা একই উইকেটে শেষ দুই ম্যাচ খেলেছি এবং আমরা রান পাওয়ার অপেক্ষায় থাকবো।’

Advertisement

পরিসংখ্যানে দেখা গেছে, ওয়ার্নার পার্কের পিচ কিংবা মাঠটি হয়ে থাকে ব্যাটিং সহায়ক। এখানে ব্যাটাররা ইতিবাচক সুবিধা করতে পারেন, অর্থাৎ তারা এখানে বেশি রান পান। ব্যাটারদের ব্যাট এই মাঠে জ্বলে ওঠে। এই মাঠে গড় ৩০০ রানের অধিক। যে দল আগেই ব্যাট করে বেশি রান করতে পারবে সে দল জয়ের সম্ভবনা থাকবে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!