ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিজয়ের সেঞ্চুরিতে জিতল খুলনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৩, ১৭ ডিসেম্বর ২০২৪
বিজয়ের সেঞ্চুরিতে জিতল খুলনা
সেঞ্চুরি হাঁকিয়ে আনন্দিত এনামুল হক বিজয়

এনামুল হক বিজয়ের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে এনসিএল টি-২০তে ঢাকা বিভাগের বিপক্ষে ২১ রানের জিতেছে খুলনা বিভাগ। দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল  নুরুল হাসান সোহানের দল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা খুলনা ৩ উইকেটে তোলে ১৮০ রান। জবাবে ঢাকা ৪ উইকেটে ১৫৯ রানে থামলে আসরে টানা চতুর্থ পরাজয় বরণ করে।

খুলনার হয়ে ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪১ রান। ইমরুল ব্যক্তিগত ১৪ রানে নাজমুল ইসলাম অপুর বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে জুটি ভাঙে। এরপর আজিজুল হাকিম তামিমের উইকেটও দখলে নেন অপু। রান আউট হওয়া মোহাম্মদ মিঠুন রানের খাতা খোলেননি। 

Advertisement

৬৬ বলে শতক ছুঁয়ে অপরাজিত থাকেন বিজয়। মাঠ ছাড়ার আগে ৬৭ বলে ১০ চার ও ৫ ছক্কায় নামের পাশে ১০১ রান নিয়ে যান। অধিনায়ক সোহান ২৩ বলে খেলেন এক চার ও ২ ছক্কায় ৩৪ রানের অপরাজিত ইনিংস। 

লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। দলীয় ৩২ রানে তারা ৩ উইকেট হারায়। শেষদিকে তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অংকন ঝড়ো ব্যাটিংয়ে হারের ব্যবধান কমান। ফিফটি হাঁকানো তাইবুর ৪১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন। অংকন খেলেন ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৩ রানের ক্যামিও ইনিংস।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!