ভারতে আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জোন্স ৫৯ বছর বয়সে মারা যান। তিনি অজিদের অন্যতম সেরা ওয়ানডে খেলোয়াড় ছিলেন।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিপ্লব ঘটানো জোন্স ছিলেন ব্যাপকভাবে আলোচিত। অস্ট্রেলিয়ার জার্সিতে ১৬৪টি ম্যাচে তার ব্যাটে এসেছিল ৬,০৬৮ রান। ভিক্টোরিয়ার হয়ে ৫৫টি ঘরোয়া ওয়ানডেতে মোট ২,১২২ রান করেছিলেন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে তিনি অন্তর্ভুক্ত হন।
.png)
জোন্সের স্ত্রী জেন, কন্যা অগাস্টা ও ফোবি শুক্রবার (২০ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ট্রফিটি উন্মোচন করেন। ডিন জোন্সের কন্যা ফোবি বলেছেন, তার বাবা এমন একটি প্রতিযোগিতায় এই স্বীকৃতি পেয়ে গর্বিত হবেন, যা তিনি পছন্দ করতেন।
ট্রফির নামকরণের পাশাপাশি সীমিত ওভারের ফরম্যাটে মাইকেল বেভানের অবিশ্বাস্য রেকর্ড এবং অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন মাইকেল বেভান মেডেল।