ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঠে বসে বিপিএল দেখুন, প্রতিদিন বাইক জিতুন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২২, ২৯ ডিসেম্বর ২০২৪
মাঠে বসে বিপিএল দেখুন, প্রতিদিন বাইক জিতুন
বিপিএলে অংশ নেয়া দলগুলোর লোগো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে সোমবার। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনের এ মৌসুমে দর্শকদের জন্য থাকছে প্রতিদিন ই-বাইক জেতার সুযোগ।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের বিপিএলে দর্শকদের জন্য ভিন্ন কিছু থাকবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে মাঠে থাকা দর্শকদের জন্য র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতিদিন একটি করে ই-বাইক পুরস্কার দেওয়ার ঘোষণা এসেছে।

Advertisement

লিগ পর্বের প্রতিটি ম্যাচ ডে’তে দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র। এই ড্র’র মাধ্যমে বেছে নেয়া হবে একজন সৌভাগ্যবান দর্শক, যিনি জিতবেন একটি রেভো ই-বাইক।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে চালানো ক্যাম্পেইন

প্লে-অফ ম্যাচগুলোতে পুরস্কারের সংখ্যা আরো বাড়বে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের দিন পাবেন ২ জন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাবেন ২ জন। ফাইনাল ম্যাচের দিন পাবেন ৩ জন।

এছাড়া এবারের বিপিএলে দর্শকদের জন্য বিনামূল্যে পানি পানের বুথেরও ব্যবস্থা রাখা হয়েছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ।

বিপিএলের এই আসর চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪টি ম্যাচ ডে’তে দর্শকরা উপভোগ করতে পারবেন খেলাসহ এই দারুণ পুরস্কারের সুযোগ। ক্রিকেট ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে অসাধারণ খবর। তাই আয়োজকরা আশা করছেন, দর্শকরা মাঠে এসে খেলা দেখার পাশাপাশি এই র‌্যাফেল ড্র’তে অংশ নেবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!