কাতার বিশ্বকাপের জন্য ৯৭৪টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম ৯৭৪-এ হয়েছে ফাইনাল ম্যাচ। রোববার (৫ জানুয়ারি) রাতে পুরো ম্যাচে গোলের জন্য ২৭টি সুযোগ তৈরি করে পিএসজি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ৯টি। তবে একটিতেও লক্ষ্যভেদ হয়নি।
নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়া পিএসজি ম্যাচের অতিরিক্ত সময়ে বল জড়ায় জালে। শেষ মুহূর্তে ডেম্বেলের একমাত্র গোলেই টানা তৃতীয়বার এই আসরের শিরোপা ফ্রেঞ্চ জায়ান্টরা ঘরে তোলে।
.png)
৯২ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ডেম্বেলে। গোলমুখের সামনে ফরাসি তারকাকে পাস দেন ফ্যাবিয়ান রুইজ। এতে স্কোরশিটে না লেখাতে ডেম্বেলের খুব বেশি কষ্ট করতে হয়নি।
মোনাকো ২০০০ সালে ফ্রেঞ্চ সুপার লিগের শিরোপা জিতেছিল। চারবারের চ্যাম্পিয়নরা এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও দুবারই তারা পিএসজির কাছে হেরে যায়।