ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ৭ জানুয়ারি ২০২৫
টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
ফটো- সংগৃহীত

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খানিক পর সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি আরম্ভ হবে।

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামছে সিলেট। যেখানে সুযোগ পেয়েছেন রাকিম কর্নওয়াল এবং রুয়েল মিয়া। আজ একাদশে নেই বাদ পড়েছেন পল স্টার্লিং ও স্পিনার নিহাদ উজ জামান। বরিশালের একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, বাদ পড়েছেন প্রীতম কুমার। 

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, রিশাদ হোসেন, শাহিন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম, জাহানদাদ খান।

Advertisement

সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মুন্সে, রাকিম কর্নওয়াল, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, সামিউল্লাহ শিনওয়ারি, নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রুয়েল মিয়া, রিস টপলে। 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!