উড়ন্ত সূচনার পরও বড় স্কোর পায়নি সিলেট
দলীয় শূন্য রানে সাজঘরে ফেরেন রনি তালুকদার। রাকিম কর্নওয়াল ও জাকির হাসান রানের চাকা সচল রাখেন। কর্নওয়াল বিদায় নিলেও পাওয়ার প্লেতে ৬০ রান তুলেছিল আগে ব্যাটিংয়ে নামা সিলেট স্ট্রাইকার্স। এরপর একের পর এক উইকেট হারিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে সুরমা পাড়ের দলটি ১৮.২ ওভারে ১২৫ রানেই গুটিয় গেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৭ জানুয়ারি) টসে হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। কাইল মায়ার্সের বল উড়িয়ে মারতে গিয়ে ৩০ গজ বৃত্তের ভেতর ক্যাচ দেন রনি তালুকদার। পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদিকে উইকেট দিয়ে কর্নওয়াল বিদায় নেন। উইন্ডিজের এই ক্রিকেটার ১৮ রান করে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন।
জর্জ মুন্সে ও জাকির হাসান মিলে আরও দ্রুত রান তুলতে থাকেন। তৃতীয় উইকেটে গড়েন ৪৯ রানের জুটি। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ২ উইকেটে ৭৬ থেকে সিলেটের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৮৯ রান। জাকির হাসান ২৫ ও মুন্সে ১৩ বলে এক চার ও ৩ ছক্কায় ২৮ রানে সাজঘরে ফেরেন। শেষদিকে অধিনায়ক আরিফুল হকের ১৯ বলে এক চার ও ৩ ছক্কায় ৩১ রানের অপরাজিত ইনিংসে ভর করে সোয়া একশ রানের স্কোর পায় সিলেট।
.png)
বল হাতে বরিশালের হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে এক মেডেনসহ ১৫ রানে ৩ উইকেট পান। জাহানদাদ খান ৩ ওভারে ১৮ রান দিয়ে পান ৩ উইকেট।