ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়ান গেমস: বাংলাদেশ হারলো পাকিস্তানের কাছে, ব্রোঞ্জ হাতছাড়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস: বাংলাদেশ হারলো পাকিস্তানের কাছে, ব্রোঞ্জ হাতছাড়া
ছবি: টিভি থেকে সংগৃহীত

বাংলাদেশ দল এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে। পাকিস্তানের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান করতে পারে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। একপর্যায়ে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৬৭ রান। সেখান থেকে ম্যাচের চিত্র পাল্টে দেন ফাতিমা সানা।

Advertisement

মাত্র ৩০ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। আলিয়া রিয়াজের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৬৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াকু সংগ্রহ এনে দেন সানা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে শর্ণা আক্তার, নাহিদা আক্তার ও মনি দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। উম্মে-হানি দুর্দান্ত বোলিং করে পাকিস্তানের জয়ের পথ সহজ করে দেন। তিনি ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

বাংলাদেশের হয়ে একাই লড়াই করেন অভিজ্ঞ শারমিন আক্তার। ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

শেষ পর্যন্ত ৩১ রানের জয় নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!