আজ বুধবার থেকে নতুন সময়সূচি কার্যকর করার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এক চিঠিতে সেনাবাহিনীর সাজেক জোন জানায়, রাঙ্গামাটির বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে পর্যটকদের আসা যাওয়ার সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সাজেকের কটেজ-রিসোর্ট মালিক সমিতির আবেদনে শীতকালের জন্য এ সময় ঠিক করা হয়েছে বলে ওই চিঠিতে জানানো হয়।
.png)
এ বিষয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতি কর্তৃপক্ষ জানায়, মূলত পর্যটকদের সুবিধার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার সাংবাদিকদের বলেন, শীতের কারণে রিসোর্ট ব্যবসায়ীদের অবেদন এবং পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।