ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ ভ্রমণ ]

নিরাপদে সেন্টমার্টিন পৌঁছেছেন ৬ শতাধিক পর্যটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ১৩ জানুয়ারি ২০২৩
নিরাপদে সেন্টমার্টিন পৌঁছেছেন ৬ শতাধিক পর্যটক
নিরাপদে সেন্টমার্টিন পৌঁছেছেন ৬ শতাধিক পর্যটক- ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘ প্রতিক্ষার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টা নাগাদ দুটি জাহাজে নিরাপদে সেন্টমার্টিন পৌঁছেছেন ৬ শতাধিক পর্যটক।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এমভি পারিজাত ও এমভি রাজহংস নামে দুটি জাহাজ।

জাহাজ মালিক সমিতির  সভাপতি তোফায়েল আহমদ জানান, শনিবার থেকে অন্য জাহাজগুলো টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল করবে।

নারায়ণগঞ্জের ফাতেমা আক্তার বলেন, কক্সবাজার বেড়াতে এসেছিলাম। হঠাৎ টেকনাফ থেকে জাহাজ চলাচলের খবর পেয়ে পরিবারের সদস্যদের সেন্টমার্টিন এসেছি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান জানান, শর্তসাপেক্ষে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার দুটি জাহাজ ছেড়েছে। বাকি জাহাজগুলো শনিবার থেকে চলাচল করবে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টোয়াক) সভাপতি আনোয়ার কামাল জানান, পর্যটন মৌসুমের আর মাত্র দুই মাস বাকি আছে। এই সময় আমরা পর্যটকদের আনন্দ দিতে চাই। জাহাজ মালিকদের অনুরোধ করবো টিকিটমূল্য বিবেচনা করতে। আশা রাখছি, পর্যটকরা নিরাপদে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!