ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

তৃতীয়বার সর্বোচ্চ ভ্যাটদাতা ‘সায়মন বিচ রিসোর্ট’

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫, ১১ ডিসেম্বর ২০২৩
তৃতীয়বার সর্বোচ্চ ভ্যাটদাতা ‘সায়মন বিচ রিসোর্ট’
সায়মন বিচ রিসোর্ট- ফাইল ফটো

তৃতীয়বারের মতো সর্বোচ্চ ভ্যাটদাতার (মূল্য সংযোজন কর) সম্মাননা পেয়েছে কক্সবাজারের পাঁচ তারকা ‘সায়মন বিচ রিসোর্ট’।

রোববার রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এক্সাইজ ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. এস এম হুমায়ন কবির।

ভ্যাট কমিশনার সৈয়দ মুশফিকুর রহমানের সভাপতিত্বে এসময় এক্সাইজ ভ্যাট একাডেমির মহা পরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, কর অঞ্চল-১ এর কমিশনার মোয়াজ্জেম হোসেন, দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এ বিষয়ে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল বলেন, আগামী বছর নতুন করে যাত্রা করছে দেশের পর্যটনের পথিকৃৎ সায়মন। জানুয়ারিতে সায়মন হেরিটেজ নামে পর্যটনখাতে যুক্ত হবে আরো একটি প্রতিষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!