ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

বইমেলায় আসছে ফখরুল হাসানের কাব্যগ্রন্থ ‘মন মন্দিরে সেই তুমি’

শিল্প ও সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ২৩ জানুয়ারি ২০২২
বইমেলায় আসছে ফখরুল হাসানের কাব্যগ্রন্থ ‘মন মন্দিরে সেই তুমি’
ফখরুল হাসানের কাব্যগ্রন্থ ‘মন মন্দিরে সেই তুমি’। ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে ফখরুল হাসানের চতুর্থ কাব্যগ্রন্থ ‘মন মন্দিরে সেই তুমি’। বইটি প্রকাশ করছে বাবুই প্রকাশনী।

আর করিমের প্রচ্ছদে বইটির দাম ধরা হয়েছে ১৬০ টাকা।  বইটির প্রকাশক মোরশেদ আলম হৃদয়। বইটি পাওয়া যাবে বাবুই প্রকাশনীর স্টলে।

মন মন্দিরে সেই তুমি সম্পর্কে ফখরুল হাসান বলেন, ‘কাব্যগ্রন্থের কবিতাগুলো সাজানো হয়েছে প্রেম বিরহের কবিতা দিয়ে। প্রতিটি কবিতাই একজন ব্যর্থ প্রেমিকের হাহাকার। এছাড়া ধর্মের দ্বন্দ্বে প্রেম যেভাবে সমাজের চক্ষুশূল হয় সেই বিষয়গুলোই কবিতার ভাষায় লিপিবদ্ধ হয়েছে।’

Advertisement

২০১৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’ প্রকাশ হয়। বইটি প্রকাশ করে হাওলাদার প্রকাশনী। একই প্রকাশনী থেকে ২০১৭ সালে প্রকাশ হয় কাব্যগ্রন্থ ‘নিমগ্ন দহন’।

আরো পড়ুন : পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের চতুর্থ গল্পগ্রন্থ

এ ছাড়া ২০১৮ সালে বাবুই প্রকাশনী থেকে প্রকাশ হয় কাব্যগ্রন্থ ‘দহন দিনের গান’ এবং ২০২০ সালে কালান্তর থেকে প্রকাশ হয় ‘বিজয় নিশান’।

য়ারোয়া বুক কর্ণার থেকে প্রকাশ হয় গল্পগ্রন্থ ‘দাম্পত্যের অন্তরালে’ এবং পদক্ষেপ বাংলাদেশ থেকে প্রকাশ হয় শিশুতোষ গল্পগ্রন্থ ‘গল্পগুলো বিজয়ের’।

২০২১ সালে প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশ হয় শিশুতোষ গল্পগ্রন্থ ‘ভূতপুরের ভূতনাথ’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: শিল্প
লিংক সফলভাবে কপি হয়েছে!