ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

বৈশাখি ধুম

বিভা ইন্দু 
প্রকাশিত: ১২:৪১, ১৩ এপ্রিল ২০২৩
বৈশাখি ধুম
ফাইল ছবি

বারো মাসে তের পার্বণ
কোমল পলির কোলে
রঙবেরঙের ছয়টি ঋতু
খুশির লহর তোলে

চৈত্র তাপে নাকাল মানুষ 
তেষ্টায় বুক ফাটে
খাল বিল সব অনাহারী
উদাস সময় কাটে

হঠাৎ আকাশ স্তব্ধ কালো
মেঘ গুড় গুড় বাজ 
কালবৈশাখি ঝড়ো হাওয়া
আম কুড়ানির সাজ

Advertisement

বাজার জুড়ে বাঙ্গি বেল
তরমুজ উপচে পড়ে
কাঁচা আমে জিভে জল
আচারে বৈয়াম ভরে

উদাস দুপুর কোকিল কুহু
তাল তমালের গাঁয়
পদ্মপুকুরে সাঁতারের বাজি
ঘরে কী থাকা যায়!

বৈসাবি আর বিজুর পরব
উবে গেছে যতো ঘুম
নববর্ষ আর ঈদ আনন্দে
বাংলায় খুশির ধুম।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!