এই বইটিও একটা অনুবাদ। বড় বড় লেখকদের লেখা পড়তে পড়তে তিনি নিজের মত করে সেই লেখার নির্যাস আবিষ্কার করেন এবং সেইটুকু অনুবাদ করেন। বইয়ের নাম দিয়েছেন ‘বিশ্বখ্যাত লেখকদের চিন্তার অনুবাদ’। এখানে মুরাকামি, মার্ক টোয়েন, ম্যাট হাইগ, কাফকা, রুমী, জিবরান, মার্কেজ, দস্তয়ফস্কি, জেফ ব্রাউন, আর্থার সি ক্লার্ক – এমন অনেক লেখক স্থান পেয়েছে।
কাফকার ‘লেটার টু ফেলিস’ থেকে তিন লাইন– ‘তোমার চারপাশের লোকজন যেমন আছে, তাদের তেমনভাবে মেনে নিয়েই তোমাকে চলতে হবে। অথবা তারা যেমন আছে তেমনটি রেখেই তোমাকে দূরে চলে যেতে হবে। তুমি চাইলেও কখনোই তাদের পরিবর্তন করতে সমর্থ হবে না, কেবলমাত্র তাদের ভারসাম্যকে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারা ছাড়া’।
.png)
এই বইটা এক নিঃশ্বাসে পড়ে ফেলার পরও কাছে রাখতে ইচ্ছে করে; একটা কম্প্যানিয়নের মত; কাছে থাকবে, পাশে থাকবে; যখন মন ভাল করার প্রয়োজন হবে, কয়েকটি পাতা পড়ে নেবো।
#পড়তে_পড়তে