ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

(১৫ আগস্ট, ১৯২৬-১৩ মে, ১৯৪৭)
সাইফুল হক
প্রকাশিত: ১৯:৩৯, ১৩ মে ২০২৩
কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
কবি সুকান্ত ভট্টাচার্য- ফাইল ফটো

সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে পরলোক গমন করেন তিনি।

প্রগতিশীল এ তরুণ কবি ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য। মা সুনীতি দেবী।

ভারতে জন্মগ্রহণ করলেও কবির পূর্ব পুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। বর্তমানে কবির পিতৃভিটায় তার নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি করা হয়েছে। কবির এ বাড়ি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন।

Advertisement

এছাড়া প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহে কবির পূর্বপুরুষের ভিটায় ৫ দিনব্যাপী গ্রামীণ মেলা আয়োজন করা হয়। এ মেলায় ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবিপ্রেমীরা অংশগ্রহণ করেন। তবে কবির জন্ম ও মৃত্যুর দিনে এ উপজেলায় সরকারি বা বেসরকারিভাবে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় না।

কবি সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!