ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

গন্ধ

মূলঃ মাহমুদ দারবিশ (বই- In the Presence of Absence)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১১:৪৫, ২২ মে ২০২৩
গন্ধ
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

“প্রতিটা শহরের একটা নিজস্ব গন্ধ আছে। মাটিরও গন্ধ আছে; সেটি আয়োডিন ও মশল্লার গন্ধ। হাইফা হলো পাইন গাছ ও কুঁচকে যাওয়া কাগজের গন্ধ। মস্কো হলো বরফের ওপরে ভদকার গন্ধ। কায়রো হলো আম ও আদা’র গন্ধ। বৈরুত হলো সূর্য, সাগর, ধূয়া ও লেবুর গন্ধ। প্যারিস হলো টাটকা ব্রেড, পনির ও মুগ্ধতার গন্ধ। দামাস্কাস হলো বেলিফুল ও শুকনো ফলের গন্ধ। তিউনিসিয়া হলো রাতের মৃগনাভি ও নূনের গন্ধ। রাবাত হলো হেনা, আগরবাতি ও মধুর গন্ধ।

গন্ধ দিয়ে যে শহরকে চেনা যায় না, সেটা কোনো পরিপূর্ণ শহর নয়।

নির্বাসনেরও গন্ধ আছে- সেটি অন্যকিছুকে আকাঙ্খা করার গন্ধ; যা অন্য গন্ধকে মনে রাখে। সেটি হলো  ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা এক অতীতবিধুর গন্ধ, যা তোমাকে পথ দেখিয়ে থাকে পর্যটকদের জীর্ণশীর্ণ মানচিত্রের মতো, তোমার আসল গন্তব্যের গন্ধের দিকে।

Advertisement

গন্ধ হলো স্মৃতি ও অস্তমান সূর্য। আর সূর্যাস্ত হলো আগন্তুককে তিরস্কার করা কোনো নারীর সৌন্দর্য।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!