[ শিল্প ও সাহিত্য ]
পরশপাথর
মূলঃ হারুকি মুরাকামি (উপন্যাস-কাফকা অন দ্য শোর)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (শিল্পী- মিয়া আরাউজো, জাপান)
‘সময়ের সঙ্গে বেশিরভাগ জিনিসই আমরা ভুলে যাই। যুদ্ধ ভুলে যাই, জীবন-মৃত্যুর সংগ্রামও ভুলে যাই। এগুলোকে মনে হয় সুদূর অতীতের। প্রাত্যহিক জীবনে আমরা এতটাই বাঁধা পড়ে থাকি যে, আমাদের অতীতের ঘটনাগুলো প্রাচীন নক্ষত্রের মতো পুড়ে বিলীন হয়ে যায়; আমাদের মনের কক্ষপথে আর আবর্তন করে না।
প্রতিদিন আমাদের অনেক বেশি বিষয় নিয়ে ভাবতে হয়, অনেক নতুন নতুন জিনিস শিখতে হয়। নতুন স্টাইল, নতুন তথ্য, নতুন প্রযুক্তি, নতুন পরিভাষা... কিন্তু এরপরও, যত সময়ই পার হোক না কেন, এই সময়ে যা-কিছুই ঘটুক না কেন, কিছু কিছু জিনিস আছে, যেগুলো আমরা বিস্মৃতির আড়ালে হারিয়ে ফেলি না, এগুলোর স্মৃতি মুছে ফেলতে পারি না। এরা চিরকাল আমাদের সঙ্গে রয়ে যায়, পরশপাথরের মতো।’
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!