ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

আলতো ছোঁয়ার মায়া

নাজমা বেগম নাজু
প্রকাশিত: ১৩:০৪, ১৬ জুন ২০২৩
আলতো ছোঁয়ার মায়া
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

রঙের নদী 
অবেলার রোদ, অভিমানী আলো
আলতো ছোঁয়ার মায়া,
একটা আকাশ অশেষ নীলের
তোমারই নাম জপে।

তোমার নামেই
সন্ধ্যা বিকেল রাত্রি হাজার তারা,
গ্রন্হিত এই কাব্যবুনন,
অবাক অশেষ  হাজার যুগের 
সূর্য ছোঁয়া গান,
হৃদয় গহীন প্রার্থনা আর
শঙ্খ দিনের স্বপ্ন সবুজ ক্ষণ
তোমার নামেই- তোমার গুণেই 
দীপ্ত কলরব।

এক পৃথিবীর হাজার সূর্য তুমি
মাগো তুমি সব মানুষের 
সব পৃথিবীর মা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কবিতা
লিংক সফলভাবে কপি হয়েছে!