ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

নওগাঁয় ‘আলতা রঙের রোদ’ কবিতার আবৃতি সন্ধ্যা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ২২ জুলাই ২০২৩
নওগাঁয় ‘আলতা রঙের রোদ’ কবিতার আবৃতি সন্ধ্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর কবি মনোয়ার হোসেন লিটনের কবিতা ‘আলতা রঙের রোদ’ কবিতার আবৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) রাত ৮টার দিকে শহরের কেডি স্কুল মিলনায়তনে আবৃতি সন্ধ্যার আয়োজন করে জেলার স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’।

এ সময় নওগাঁর প্রবীণ কবি ও রবীন্দ্র গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকি, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম খান, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, কবি মনোয়ার হোসেন লিটন, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ পাভেলসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।

আবৃতি সন্ধ্যায় রফিকুলদৌলা রাব্বি, সাভিয়া নাজনীন নীলা, মাগফুরুল হাসান বিদ্যুৎ, নওরীন আখতার শারমিন, অসিম কুমার মহন্ত, পারমিতা রায়, নিমাই সরকার, আনিকা বুশরা আবৃতি পরিবেশ করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!