[ শিল্প ও সাহিত্য ]
পরিক্রমা
মূলঃ Olga Tokarczuk (বই- Drive Your Plow Over the Bones of the Dead)
ছবিঃ অন্তর্জাল (প্রথম ছবি- শিল্পীর তুলিতে ওলগা তোকারচুক, দ্বিতীয় ছবির শিল্পী থমাস ল্যাম, হংকং)
“প্রান্তর ও বনের মধ্যদিয়ে হাঁটতে হাঁটতে একসময়ে আমার মনে হলো অনেক লক্ষ বছর আগে এই জায়গাগুলো দেখতে কেমন ছিল? আজকের দিনের গাছগুলো কি সেখানে ছিল? আকাশের রঙ ছিল তখন কেমন? আজকের মতো? এই যে উঁচু উঁচু পর্বতমালা দেখছি, সেগুলো কি তখনও সেখানে ছিল, নাকি টেকটোনিক প্লেটগুলো সরে যাবার কারণে পর্বতেরা এখানে এসে জড়ো হয়েছে?
একদিন কি এখানে আবার সাগর জেগে উঠবে এবং যে অর্থে আমরা ‘জায়গা’ শব্দটিকে ব্যবহার করে থাকি, তা ঢেউয়ের অলস গতির মধ্যে হারিয়ে যাবে?
তবে একটা বিষয়ে আমি নিশ্চিত যে, এই বাড়িগুলো তখন আর এখানে থাকবে না। থাকবে না আমার সকল তুচ্ছ ও বোকামিপূর্ণ চেষ্টাগুলো, ঠিক আমার জীবনের মতো। এটাকে কখনোই ভুললে চলবে না।”
লেখক পরিচিতিঃ ওলগা তোকারচুক হলেন একজন পোলীয় লেখিকা, সমাজকর্মী ও বুদ্ধিজীবী। তাকে তার প্রজন্মের অন্যতম সমাদৃত ও ব্যবসাসফল লেখক বলে গণ্য করা হয়। ২০১৮ সালে তিনি তার রচিত বিগুনি (ফ্লাইটস নামে ইংরেজি ভাষায় অনূদিত) উপন্যাসের জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। তিনি প্রথম পোলীয় লেখক হিসেবে এই সম্মাননা লাভ করেন। একই বছর তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। জন্ম: ২৯ জানুয়ারী, ১৯৬২, Sulechów, পোল্যান্ড।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!