[ শিল্প ও সাহিত্য ]
অন্তর্মুখী মানুষ
লেখক- সুসান কেইন (বই- Quiet: The Power of Introverts in a World That Can't Stop Talking)
ছবিঃ অন্তর্জাল (Painting by Vera Alabaster)
খুব অনুভূতিপ্রবণ মানুষেরা বস্তুবাদী বা আনন্দবাদী হবার পরিবর্তে দার্শনিক অথবা আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকে। তারা তুচ্ছ কথাবার্তা পছন্দ করে না। প্রায় ক্ষেত্রেই তারা সৃষ্টিশীল বা স্বজ্ঞামূলক (intuitive) আচরণের অধিকারী হয়ে থাকে। তারা স্পষ্টভাবে স্বপ্ন দেখে, এবং প্রায়ই পরেরদিন স্বপ্নকে স্মরণ করতে পারে। তারা গান, প্রকৃতি, শিল্প, শারীরিক সৌন্দর্য ভালোবাসে। তাদের আবেগের অনুভব অসাধারণ রকমের শক্তিশালী হয়ে থাকে। কখনো তা তীব্র আনন্দের রূপ ধারণ করে। কখনো বা দুঃখ, বেদনা বা ভয়ের রূপ পরিগ্রহ করে।
খুব অনুভূতিপ্রবণ মানুষেরা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কেও সচেতন হয়ে থাকে। তাদের এই অনুভব খুবই গভীর হয়ে থাকে - শারীরবৃত্তীয় ও মানসিক দুই দিক দিয়েই। তারা ঐ সমস্ত সুক্ষ্মতা খেয়াল করতে সমর্থ, যেগুলো অন্যরা বুঝতে পারে না, যেমন অন্য একজন মানুষের মেজাজের পরিবর্তন, অথবা কোনো লাইটবালব অন্যগুলোর চেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলছে কিনা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!