ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

কাটাছেঁড়া বাসনাগুলো আজ সব বেদনার

রব দেওয়ান সৈয়দ
প্রকাশিত: ২২:৩৫, ১০ আগস্ট ২০২৩
কাটাছেঁড়া বাসনাগুলো আজ সব বেদনার
জীবনের বায়োস্কোপ

বেদনার রস
কিছু দরজা আজীবন বন্ধ থাকে, 
এটাই বোধ হয় নিয়ম। এখানেই
অপেক্ষা করবো - দশ পনেরো মিনিট, 
ঘন্টাখানেক, মাসের পর মাস।

নীল জিন্সটি জায়গায় জায়গায়
ছিঁড়বে, লাল স্যুয়েটারের রোয়াগুলোকে
টেনে টেনে তুলবো, কাঁধের ঢাউস অফিস
ব্যাগ থেকে পাতাগুলো দিয়ে বানাবো
কাগজের নৌকা না হয় বিমান।

Advertisement

তবু গেলাস গেলাস বেদনার রস খেয়ে,
অপেক্ষা করবো - সারাজীবন!

কাটাছেঁড়া বাসনা
চিঠিগুলো কুরে কুরে খাচ্ছে, 
কাঁপাচ্ছে দালানকোটা, অস্থির হৃদয়।
বাথটাবে ফুলে ফুলে ওঠা পানিতে, স্ট্রিটল্যাম্পের
নরম আলোর আবেগের মাতামাতি।
কাটাছেঁড়া বাসনাগুলো আজ সব বেদনার
মধ্যমণি। জীবনের বায়োস্কোপ
ইয়ার-দোস্তির দুরন্ত টেলিসিরিয়াল।

মাপাজুপা সময় পানাপুকুরে ডুব দেয় -
অসময়ে। না হয়, ট্রাক ড্রাইভারের ডেরাতে
গোপন আনাগোনা। অকাল বসন্তে
অদলবদল অপ্রাপ্তির পথে সম্মোহিত পথিক।
খুঁজে বেপরোয়া প্রেমের অ্যাটিটিউড।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
ট্যাগ: কবিতা
লিংক সফলভাবে কপি হয়েছে!