[ শিল্প ও সাহিত্য ]
নারী
মূলঃ Edith Wharton, বই- “Fullness of Life”
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (Artwork by Henri Matisse, Blue Eyes, 1934)
কখনো কখনো আমার কাছে মনে হয় যে একজন নারীর প্রকৃতি একটা বিশাল বাড়ির মতো, যেখানে অনেকগুলো কক্ষ আছে। সেখানে একটা হলরুম আছে যা সবাই বাড়িটিতে ঢোকা বা বের হবার জন্যে ব্যবহার করে। একটি ড্রইংরুম আছে, যেখানে আনুষ্ঠানিকভাবে কাউকে বসতে দেওয়া হয়।
একটা বসার কক্ষ আছে, যেখানে পরিবারের সদস্যরা এসে নিভৃতে বসে। কিন্তু এরপরে আরও কয়েকটা কক্ষ আছে, যেগুলোর দরজা সম্ভবত কখনোই খোলা হয় না। কেউ জানেও না যে এগুলোর গন্তব্য কোথায়।
এবং সবচেয়ে ভেতরে একটা কক্ষ আছে, যাকে পবিত্রতম হিসেবে মনে করা হয়ে থাকে, সেখানে আত্মা একাকী বসে থাকে এবং একটা পায়ের আওয়াজের জন্যে অপেক্ষা করে, যা কখনোই আসে না।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!