[ শিল্প ও সাহিত্য ]
ডায়েরি
মূলঃ ফ্রানজ কাফকা, বই- Diaries
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
“ডায়েরি লেখার একটা বড় সুবিধা হলো যে, তুমি নিশ্চিত স্পষ্টতার সাথে বুঝতে পারো তোমার প্রতিদিনকার মুখোমুখি হওয়া পরিবর্তনগুলোর সাথে, যেগুলোকে তুমি সাধারণভাবে বিশ্বাস, অনুমান ও স্বীকার করলেও অবচেতনভাবে অস্বীকার করে থাকো। কারণ, তোমার স্বীকারোক্তির অর্থ হয়ে ওঠে আশা বা শান্তি লাভ করা।
ডায়েরিতে তুমি প্রমাণ পাবে, যে পরিস্থিতিগুলো বর্তমানে তোমার কাছে অসহ্যকর বলে মনে হয়, সেগুলোতে আসলে তুমি বাস করেছ, ঘুরে ফিরে দেখেছ এবং তোমার এই ডান হাত তখনো নড়াচড়া করত, যেমন করে সেটি আজও করে।
আজকের দিনে আমরা অধিকতর জ্ঞানী, কারণ আমরা পেছন ফিরে আমাদের অতীতের অবস্থা পর্যবেক্ষণ করতে সক্ষম। এবং এ কারণেই আমরা অতীতের সংগ্রামের কথা স্বীকার করে থাকি, যে সময়ে পূর্ণ অজ্ঞতার ভেতরেও আমরা বেঁচে থাকতে সমর্থ হয়েছিলাম।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!