[ শিল্প ও সাহিত্য ]
অস্তরাগ
মূলঃ জন স্টেইনবেক (উপন্যাস - 'Tortilla Flat')
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
সেটা ছিল গোলাপি সন্ধ্যা, সেই মধুর সময় যখন দিনের ঘুম শেষ হয়ে গেছে, কিন্তু আমোদ ও আলাপচারিতার বিকেল শুরু হয়নি। আকাশের পটভূমিতে পাইন গাছগুলোকে খুবই কালো দেখাচ্ছিল, ভূমির ওপরের সবগুলো বস্তুকে অন্ধকারের কারণে অস্পষ্ট লাগছিল, এবং আকাশ ছিল স্মৃতির মতো শোকার্ত উজ্জ্বল।
গাংচিলগুলো দিনশেষে মনটারেই (Monterrey) উপসাগরের মাছের ক্যানারিগুলো পরিদর্শন শেষে অলস ভঙ্গিতে সাগরের শিলা পাথরগুলোর দিকে উড়ে যাচ্ছিল।
পিলন ছিল সৌন্দর্য ও রহস্যময়তার প্রেমিক। সে আকাশের দিকে মুখ তুলল, এবং তার আত্মা শরীর থেকে বের হয়ে সূর্যের অস্তরাগের মধ্যে ঢুকে গেল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!