মূলঃ William S. Burroughs, Book: Interzone
‘আমাদের এখন একটা নতুন ধরনের শাসন আছে। এই শাসন কোনো এক-মানুষের শাসন নয়, অথবা অভিজাততন্ত্র বা ধনতন্ত্র নয়, কিন্তু ক্ষুদ্র দলগুলোর শাসন যারা নিরঙ্কুশ ক্ষমতার আসনে উন্নীত হয়েছে এলোমেলো চাপের কারণে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে যাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খুবই কম। তারা মূলত বিমূর্ত শক্তিসমূহের প্রতিনিধি, যারা ক্ষমতা অর্জন করেছে তাদের আত্মাকে সমর্পণ বা বিক্রি করার মধ্যদিয়ে।
অটল সংকল্পের একনায়করা এখন অতীতের জিনিস। কখনোই আর পৃথিবীতে স্ট্যালিন বা হিটলার আসবে না। বর্তমান পৃথিবীর শাসকরা হলো অনিরাপদ শাসক, যারা ক্ষমতায় এসেছে দুর্ঘটনার মধ্যদিয়ে। তারা হলো বিশাল মেশিনের নিয়ন্ত্রণে বসা অদক্ষ ও ভীত পাইলট, যাদের এর পরিচালনা সম্পর্কে কোনো ধারণাই নেই। ফলে তাদের বিশেষজ্ঞ ডাকতে হয় তাদের বলার জন্যে যে কোন বোতামটা চাপতে হবে।’