ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন আফরোজা পারভীন

শিল্প ও সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ২৩ নভেম্বর ২০২৩
অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন আফরোজা পারভীন
ছবি: আফরোজা পারভীন

অনন্যা সাহিত্য পুরস্কার-১৪৩০ পেয়েছেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আফরোজা পারভীন। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক হামীম কামরুল হক ও নাসরীন মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। 

১৯৫৭ সালের ৪ ফেব্রুয়ারি আফরোজা পারভীন নড়াইলে জন্মগ্রহণ করেন। সাহিত্যের সকল ক্ষেত্রে তার অবাধ পদচারণা। ছোটগল্প, উপন্যাস, শিশুতোষ, রম্য, স্মৃতিকথা, অনুবাদ, গবেষণা ক্ষেত্রে ১১০টি পুস্তক প্রণেতা। 

Advertisement

বিটিভি`তে প্রচারিত টিয়া সমাচার, ধূসর জীবনের ছবি, গয়নাসহ অনেকগুলি নাটকের নাট্যকার। অবিনাশী সাঈফ মীজান প্রামাণ্যচিত্র ও হলিউডে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ডিসিসড চলচ্চিত্রের কাহিনিকারও তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!