ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

গাছেরা

মূলঃ W. S.  Merwin, কবিতা-Trees
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৯:২২, ৬ জানুয়ারি ২০২৪
গাছেরা
ছবিঃ অন্তর্জাল প্রতীকী (শিল্পী- ভিনসেণ্ট ভ্যানগগ, ছবির টাইটেল - Pine Trees against a Red Sky with Setting Sun 1889)

যে গাছগুলোর দিকে তাকিয়ে আছি আমি
সম্ভবত সেগুলো পৃথিবী হতে যে জিনিসগুলো 
সবচেয়ে বেশি হারিয়ে ফেলব আমি

তাদের অন্যতম হবে
যদিও আমার দেখা অনেক গাছকেই 
আর আমি মনে করতে পারি না
এবং যেগুলোকে দেখি তাদেরকে খুব কমই 
আমি আলিঙ্গন করে থাকি

এবং যদিও তাদের কোনোটার সাথেই 
আমি কথা বলতে পারিনি
তবুও তাদের কথাগুলো
খুব স্নেহপূর্ণভাবে শুনে থাকি আমি
নামহীন সেই গাছগুলো 

Advertisement

ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে থাকে
শৈশবে যখন আমার গাছে ওঠা মানা ছিল
সেগুলো তখন আমাকে বহন করে 
নিয়ে গিয়েছিল তাদের শাখার ভেতরে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!