[ শিল্প ও সাহিত্য ]
নাম ও মানুষ
মূল: ভ্লাদিমির সোরোকিন, বই- ব্লু লার্ড ( Blue Lard, Vladimir Sorokin)
ছবি: অন্তর্জাল, প্রতীকী ( Dancing Trees by Vincent Van Gogh)
সব জিনিসই তাদের নামের অনুরূপ হয়ে থাকে। একটা চিনামাটির ফুলদানি অতীত, বর্তমান,ভবিষ্যৎ সবসময় চিনামাটির ফুলদানিই থাকে। স্ফটিক সবসময় স্ফটিকই থাকে, এমনকি চাঁদ পৃথিবীতে নেমে আসার দিনেও তাই থাকবে।
তুমি এই মৃত জিনিসগুলোর মধ্যে দাঁড়িয়ে ছিলে একজন জীবন্ত, উষ্ণ রক্তের মানুষ হিসেবে এবং একমাত্র তুমিই তোমার নামের অনুরূপ ছিলে না। তোমার আত্মার বৈশিষ্ট্য, তোমার নম্রতা বা দুষ্টতা, তোমার সততা অথবা প্রতারণা, এমনকি তোমার ভেতরের ভালো অথবা মন্দের সঙ্গেও তোমার নামের কোনো সম্পর্ক ছিল না।
আসলে তোমার কখনোই কোনো নামই ছিল না... একজন মানুষের কোনো নাম থাকতে পারে না... যা থাকতে পারে তা হলো কেবলই পদবি বা শিরোনাম।
.png)
আমরা যারা মানুষ তাদের কোনো নাম নেই এবং কখনোই থাকবে না।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!