[ শিল্প ও সাহিত্য ]
ভালোবাসাহীন আচরণ
মূল: লিও টলস্টয়, উপন্যাস- রিযারেকশন (Resurrection, Leo Tolstoy)
ছবি: অন্তর্জাল, প্রতীকী
‘মানুষেরা ভাবে যে, কিছু কিছু পরিস্থিতিতে তারা অন্য মানুষদের সঙ্গে ভালোবাসাহীন ব্যবহার বা আচরণ করতে পারে। কিন্তু বাস্তবে এ ধরনের কোনো পরিস্থিতি নেই।
আমরা জিনিসের সঙ্গে ভালোবাসাহীন আচরণ করতে পারি। যেমন- ভালোবাসা ছাড়াই গাছ কেটে ফেলা, মাটি পুড়িয়ে ইট তৈরি করা, লোহাকে হাতুড়ি দিয়ে পেটানো ইত্যাদি। কিন্তু মানুষের সঙ্গে এটা করা সম্ভব নয়, ঠিক যেমন সতর্কতা ছাড়া মৌমাছির সাথে কিছুই করা যায় না। কেউ যদি মৌমাছির সঙ্গে অসতর্কভাবে আচরণ করে তাহলে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে।
একই সত্য প্রযোজ্য মানুষের ক্ষেত্রে। তাদের সঙ্গে কোনোক্রমেই ভালোবাসাহীন আচরণ করা যাবে না। কারণ, পারস্পরিক ভালোবাসাই হলো মানবজীবনের মৌলিক নীতি।’
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!