ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

প্রকাশক আলমগীর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৪
প্রকাশক আলমগীর রহমান মারা গেছেন
আলমগীর রহমান। ছবি: সংগৃহীত

অবসর প্রকাশনীর কর্ণধার আলমগীর রহমান মারা গেছেন৷ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

আলমগীর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন৷ তার বয়স হয়েছিলো ৮৫ বছর৷ 

তার ছেলে নূর-ই- মুনতাকিন আলমগীর বলেন, সকালের দিকে বাবা অচেতন হয়ে যান৷ বেলা ১১টার দিকে তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে আসি৷ তখন চিকিৎসক জানান, বাবা বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Advertisement

সাপ্তাহিক বিচিত্রার সাংবাদিকতা জীবন থেকে অবসর নিয়ে ১৯৮৫ সালে আলমগীর রহমান অবসর প্রকাশনী শুরু করেন৷ শুরুতে ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল বইয়ের অনুবাদগুলো তিনি পেপার ব্যাকে প্রকাশ করেন৷ অবসর থেকে প্রকাশিত প্রথম উপন্যাস হুমায়ূন আহমেদের ‘দেবী’। সাহিত্যের সব শাখার বই অবসর প্রকাশ করেছে৷

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!