মানুষের জীবনের পরিক্রমায় আলো জ্বলে শুধুমাত্র সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের জন্যে, সম্ভবত কয়েক মুহূর্তের জন্য। এই আলো নিভে যাওয়ার আগেই কেউ যদি এর প্রতিভাস বুঝতে না পারে, তাহলে তার জন্য দ্বিতীয় কোনো সুযোগ নেই। হয়তো শুধু এ কারণে কাউকে জীবনের অবশিষ্ট সময় একাকীত্বের আশাহীন গভীরতা ও তীব্র অনুশোচনার মধ্যদিয়ে যাপন করতে হতে পারে।
সেই গোধূলি লগ্নের পৃথিবীতে কেউই কোনোকিছুর জন্যে অপেক্ষা করতে পারে না। সে শুধু যা পারে তা হলো নিজের পরাজিত লাশকে ধারণ করে রাখতে, যা সে এরই মধ্যে পরিণত হয়েছে।’ - লেফটেন্যান্ট মামিয়া
.png)