[ শিল্প ও সাহিত্য ]
বসন্ত বাতাস
মূলঃ Saint Francis, Nikos Kazantzakis
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (‘Almond Blossom’ 1890, Vincent van Gogh)
‘‘যখন কাঠবাদামের গাছটা শীতের মধ্যসময়ে ফুলে ফুলে ছেয়ে গেল,
তার চারপাশের সবগুলো গাছ টিটকারি দিতে শুরু করল।
‘কী অহংকার, ‘তারা চিৎকার করল, ‘কী ঔদ্ধত্য! চিন্তা করো,
সে কিনা বিশ্বাস করে যে এভাবে বসন্তকে আনতে পারে!’
কাঠবাদামের গাছের ফুলগুলো লজ্জায় আরক্ত হলো।
‘আমাকে মাফ করে দাও, বোনেরা আমার’ গাছটা বলল।
‘আমি কসম খেয়ে বলছি যে আমি ফুটতে চাইনি,
কিন্তু হঠাৎ করে একটা উষ্ণ বসন্ত বাতাস
আমি আমার হৃদয়ে অনুভব করলাম।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!