[ শিল্প ও সাহিত্য ]
মাটি ও সৈনিক
মূল: এরিখ মারিয়া রেমার্ক, উপন্যাস- অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (All Quiet on the Western Front, Erich Maria Remarque)
ছবি: অন্তর্জাল, প্রতীকী
একজন সৈনিকের কাছে মাটি যতটা অর্থ বহন করে অন্য কারো কাছে কখনোই তা করে না।
যখন সে তার ওপরে নিজেকে দৃঢ়ভাবে চেপে ধরে
লম্বা সময়ের জন্যে,
যখন সে তার মধ্যে মুখ ও অঙ্গগুলো লুকায়
গুলি থেকে বাঁচার জন্যে
মৃত্যুভয়ে;
তখন মাটিই হয়ে ওঠে তার একমাত্র বন্ধু, ভাই, মা;
মাটির নীরবতা ও নিরাপত্তার মধ্যেই
সে ভয়কে সংবরণ করে;
মাটি তাকে আশ্রয় দেয় ও
দশ সেকেন্ডের জন্যে মুক্ত করে
বাঁচার জন্যে,
দৌড়ানোর জন্যে,
আরো দশ সেকেন্ড বাঁচার জন্যে;
এবং তাকে গ্রহণ করে
বারবার,
প্রায়সময়েই চিরকালের জন্যে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!