[ শিল্প ও সাহিত্য ]
আগামীকাল যদি পৃথিবী শেষ হতো!
মূল: ফ্রানজ কাফকা, বই- লেটার্স টু মিলেনা (Franz Kafka - Letters to Milena)
ছবি: অন্তর্জাল, প্রতীকী
প্রিয় মিলেনা,
এমন যদি হতো যে পৃথিবী আগামীকাল শেষ হয়ে যাবে। তাহলে পরের ট্রেনে করে ভিয়েনায় তোমার দরজায় পোঁছাতাম, এবং বলতাম: “এসো আমার সাথে, মিলেনা। আমরা এখন থেকে পরস্পরকে কোনো সংযম অথবা ভয় অথবা বাধা ছাড়াই ভালোবাসবো। কারণ পৃথিবী আগামীকাল শেষ হয়ে যাচ্ছে।”
সম্ভবত আমরা অযৌক্তিকভাবে ভালোবাসি না, কারণ আমরা ভাবি যে আমাদের সময় আছে, অথবা সময় বের করতে হবে। কিন্তু কী হবে যদি আমাদের সময়ই না থাকে? অথবা সময়কে আমরা যেমন জানি, তা যদি অপ্রাসঙ্গিক হয়?
আহ, সত্যিই যদি পৃথিবী আগামীকাল শেষ হতো, আমরা পরস্পরকে কতই না সাহায্য করতে পারতাম।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!