[ শিল্প ও সাহিত্য ]
দরজা
মূল: The Celtic Twilight, W. B. Yeats
ছবি: অন্তর্জাল, প্রতীকী
“সিলগো শহরের একটু উত্তরে, বেন বুলবেনের দক্ষিণে, সমতল থেকে কয়েকশো ফুট ওপরে, লাইমস্টোনের মধ্যে একটা ছোট্ট সাদা চতুর্ভুজ আছে। কোনো মরণশীল মানুষই সেটা হাত দিয়ে স্পর্শ করেনি; কোনো ভেড়া বা ছাগল সেটার পাশের ঘাসে বিচরণ করেনি। কারণ এর বেশি দুর্গম কোনো জায়গা পৃথিবীতে নেই। এটাই হলো পরীদের দেশে যাওয়ার দরজা। মধ্যরাতে এটা খুলে যায়, এবং সেটা থেকে অপার্থিব প্রাণীর দল বেরিয়ে আসে। সারারাত ধরে একটা অদৃশ্য আনন্দিত হট্টগোল পুরো ভূমি জুড়ে এদিকসেদিক ঘোরাঘুরি করে, শুধুমাত্র খাড়া পাহাড়গুলোতে ছাড়া, যেখান থেকে রাতের টুপি পরা পরী ডাক্তারেরা হয়তো তাদের দরজা খুলে বেরিয়ে আসে দেখার জন্যে যে ভদ্র পরীরা কী দুষ্টুমি করছে।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!