[ শিল্প ও সাহিত্য ]
অন্যদের কথাও ভেবো
মূল: মাহমুদ দারবিশ, কবিতা- ‘Think of Others’, কাব্যগ্রন্থ Almond Blossoms and Beyond (2003)
ছবি: অন্তর্জাল, প্রতীকী
‘সকালের নাশতা তৈরির সময়ে তুমি
অন্যদের কথাও ভেবো
(কবুতরের খাবারের কথা ভুলে যেয়ো না)।
যুদ্ধের সময়ে তুমি
অন্যদের কথাও ভেবো
(যারা শান্তি খোঁজে)।
পানির বিল পরিশোধ করার সময়ে তুমি
অন্যদের কথাও ভেবো
(মেঘ যাদেরকে সেবা দিয়ে থাকে)।
যখন বাড়িতে ফিরে আসো, নিজের বাড়িতে,
তখন তুমি অন্যদের কথাও ভেবো
(শরনার্থী শিবিরের মানুষদেরকে ভুলে যেয়ো না)।
যখন তুমি ঘুমিয়ে যাওয়ার সময়ে তারা গুনো,
তখন অন্যদের কথাও ভেবো
(যাদের ঘুমানোরই জায়গাই নেই)।
যখন তুমি রূপকের মধ্যদিয়ে নিজেকে মুক্ত করো,
তখন অন্যদের কথা ভেবো
(যারা তাদের কথা বলার অধিকারই হারিয়েছে)।
.png)
যখন তুমি দূরের মানুষদের কথা ভাবো,
তখন নিজের সত্তাকেও ভেবো
(বলো: আমি যদি অন্ধকারে মোমবাতি হতাম)।’
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!