[ শিল্প ও সাহিত্য ]
উন্মোচন
মূল: Amor Towles, Book: A Gentleman in Moscow
ছবি: অন্তর্জাল, প্রতীকী
“আলেক্সান্ডার রোস্তভ কোনো বিজ্ঞানী বা পরম জ্ঞানী ব্যক্তি ছিলেন না, তবে চৌষট্টি বছর বয়সে তার এটুকু বোঝার মতো জ্ঞান ছিল যে জীবন দ্রুতগতিতে এগিয়ে যায় না। সেটা ক্রমশ উন্মোচিত হয়। কোনো নির্দিষ্ট মুহুর্তে সেটা হয় হাজারো স্থানান্তরের প্রকাশ।
আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ও কমে যায়, অভিজ্ঞতাগুলো জমা হয় এবং মতামতগুলো বিবর্তিত হয়- হিমবাহের মতো ধীরগতিতে না হলেও অন্তত ক্রমান্বয়ে। এমন যে একটা গড়পড়তা দিনের ঘটনাবলীগুলো রূপান্তরিত হতে পারে, যেমন করে এক চিমটি মরিচ উত্তপ্ত স্টু'কে (stew) পরিবর্তন করে দেয়।
...আমাদের জীবন পরিচালিত হয় অনিশ্চয়তা দিয়ে, যার অধিকাংশই বিঘ্নকারী ও ভয়ঙ্কর রকমের; কিন্তু আমরা যদি অধ্যবসায়ী ও উদার মনের হই, তাহলে আমাদের মুহুর্তের জন্যে হলেও স্পষ্টতা মঞ্জুর করা হতে পারে- সেটা হলো একটা মুহূর্ত যখন ইতিপূর্বে ঘটে যাওয়া সবকিছুই হঠাৎ করে দৃষ্টির কেন্দ্রে চলে আসে প্রয়োজনীয় গতিপথ হিসেবে, যা আমাদের শুরু থেকেই অনুসরণ করার কথা ছিল।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!