ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

ছাতিম ফুলের গন্ধ

দীপু মাহমুদ
প্রকাশিত: ১২:৪৭, ২৮ অক্টোবর ২০২৬
ছাতিম ফুলের গন্ধ
মনে হয়, এই তো জীবন- কিছুই আসে না ফিরে..

পুরো শহর ভরে গেছে
ছাতিম ফুলের মাতাল গন্ধে। 

হালকা শীতের রাতে
কুয়াশায় বাড়ি ফেরা মানুষ
ভাঙ্গা চায়ের দোকানের আড্ডা
অবাক বিস্ময়ে বিমূঢ়! 

সেই কিশোরবেলার শহর
পুরোনো মুখ, অকারণ ভয়
অন্ধকারে পাখি ডানা ঝাপটায়।

পাড়ার দোকান, থিরথির অলিগলি 
বদলে- চেনা শহর চিনতে পারে না আর
কেবল ছাতিম ফুল ফুটলে মাতাল গন্ধে 
শহর আবার সেই চেনা শহর হয়ে যায়। 

মনে হয়, এই তো জীবন-
কিছুই আসে না ফিরে
তবু ছাতিমের গন্ধ ঠিক নিয়ে যায়
কবেকার সেই পুরোনো ঠিকানায়। 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!