সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে তিনি ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করেন।
মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার, এবং অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে।
.png)
সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি জানান, সংসদ অধিবেশন শুরু হলে দলের সঙ্গে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
বিএনপি মহাসচিব আরো বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলাকে বৈধ মনে করা হবে না; তাদের কার্যক্রম এখনো নিষিদ্ধ এবং আইনিভাবে ব্যবস্থা নেয়া হবে।