ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

বিএনপির ৬ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্মীদের

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮, ২৮ মার্চ ২০২৬
বিএনপির ৬ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্মীদের
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ছয় সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই এলাকায় ছাত্রলীগ নেতা শাওন চৌধুরী ও বিএনপি সমর্থক মালেক খানের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শাওন চৌধুরী ও তার অনুসারীরা এলাকা ছেড়ে ছিলেন। সম্প্রতি ঈদকে সামনে রেখে তারা এলাকায় ফেরেন।

Advertisement

অভিযোগ রয়েছে, বিরোধ মেটানোর কথা বলে শুক্রবার সকালে মালেক খান ও তার সহযোগীদের শাওন চৌধুরী নিজের বাড়িতে ডাকেন। তারা সেখানে পৌঁছানোর পরই শাওন চৌধুরী, রিফাতসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছয়জনকে গুরুতর আহত করা হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহতরা হলেন- মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।

ডামুড্যা থানার ওসি মো. রবিউল হক জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!