ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

‘দেশকে অস্থির করতে অপচেষ্টা চলছে’: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯, ৭ অক্টোবর ২০২৬
‘দেশকে অস্থির করতে অপচেষ্টা চলছে’: রিজভী
সংগৃহীত ছবি

নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পতিত সরকারের দোসররা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পতিত সরকারের দোসররা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।

বুধবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি জানান, বর্তমান সরকার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, আগে থেকেই সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ রোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও জানান, জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে সেখানে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়।

রিজভী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার এবং জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা ও জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!