ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

দেনমোহর না দিলে স্ত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে: হাইকোর্ট

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ৭ অক্টোবর ২০২৬
দেনমোহর না দিলে স্ত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে: হাইকোর্ট
ফাইল ছবি

স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, পারিবারিক আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

‘ইয়াকুব আলী বনাম সানজিদা নাসরিন’ দেওয়ানি রিভিশন মামলায় গত ৩ সেপ্টেম্বর এ রায় দেন হাইকোর্ট। ৩২ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

দেনমোহর ও খোরপোশ সংক্রান্ত পারিবারিক আদালতের একটি রায়ের বিরুদ্ধে স্বামীর দায়ের করা দেওয়ানি রিভিশন আবেদন খারিজ করে বিচারপতি মো. আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে হাইকোর্ট বলেছেন, মুসলিম পারিবারিক আইনে স্ত্রীর সম্মতি ছাড়া নিকাহনামায় ‘বিলম্বিত দেনমোহর’ নির্ধারণের সুযোগ নেই। স্ত্রী দেনমোহর দাবি করলে তা ‘তৎক্ষণাৎ প্রদেয় দেনমোহর’ হিসেবে গণ্য হবে এবং তা অবিলম্বে পরিশোধযোগ্য।

আদালত আরও বলেন, স্বামীর আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও তিনি দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের শরণাপন্ন হতে বাধ্য করলে পারিবারিক আদালত পরিস্থিতি বিবেচনায় স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন।

মামলায় আবেদনকারীর পক্ষে আইনজীবী মো. নাজের উদ্দিন এবং বিবাদীপক্ষে আইনজীবী ইশরাত হাসান ও তানজিলা রহমান জুঁই শুনানি করেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী ইফফাত হাসান শাম্মী।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!