ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বিশ্বসাহিত্যের অভিজ্ঞানসম্ভার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৩
বিশ্বসাহিত্যের অভিজ্ঞানসম্ভার
‘বিশ্বসাহিত্যের অভিজ্ঞানসম্ভার’ বইয়ের প্রচ্ছদ

শুরু প্রায় দেড় বছর আগে। হঠাৎ করে খুব ব্যস্ত হয়ে পড়লাম। অনির্দিষ্টকালের জন্যে। ফলে বন্ধ হয়ে গেল ফেসবুকে আমি  যে স্মৃতিচারণামূলক লেখা লিখতাম সেগুলো এবং আমার কিছু অনুবাদ প্রচেষ্টার। কেবলমাত্র প্রাত্যহিক একটু একটু করে  আলবেয়ার কামু’র ‘দ্য প্লেগ’ উপন্যাসের ভাবানুবাদ প্রচেষ্টা ছাড়া।

কিন্তু অনুবাদ প্রচেষ্টার বিষয়টি যেহেতু আমার কাছে ইতিমধ্যেই নেশার মতো ব্যাপার হয়ে উঠেছিল, সেহেতু এই কাজটা ছোট ছোট পরিসরে করতে লাগলাম প্রতিদিন কাজের অবসরে অথবা চলার পথে। মোবাইল ও অন্তর্জাল ব্যবহার করে। আমার এই কাজের আউটপুটই আমি প্রতিদিন আমার টাইমলাইনে আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশে শেয়ার করে থাকি।

এই সময়ে আমার এক প্রবল অনুরাগী আমাকে অনুরোধ করলেন আমার এই প্রাত্যহিকের লেখাগুলো নিয়ে একটা বই প্রকাশ করার। তিনিই আমার হয়ে প্রকাশকের সঙ্গে কথা বললেন। প্রকাশকের সঙ্গে এখনো আমার বাস্তব পৃথিবীতে, এমনকি টেলিফোনেও কথা বা যোগাযোগ হয়নি।

Advertisement

আজ মাত্র আধা ঘন্টা আগে আমার সেই অনুরাগী আমাকে জানালেন যে আমার বইটি আজ বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটির একটি ছবিও পাঠালেন তিনি। আমি প্রবলভাবে বিস্মিত অবস্থায় ট্রাফিক জ্যামে বসেই মোবাইলে আজকের এই লেখাটি লিখলাম।

আমার বইটির নাম ‘বিশ্বসাহিত্যের অভিজ্ঞানসম্ভার’, প্রকাশক বেহুলা বাংলা প্রকাশনী, বইমেলায় স্টল নং ৩৮৪, ৩৮৫, ৩৮৬। এটি আমার একটি নীরিক্ষামূলক কাজ।

সবাইকে ধন্যবাদ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!