ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বৃষ্টির কবলে বইমেলা, ভিজল স্টল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ২২ ফেব্রুয়ারি ২০২৪
বৃষ্টির কবলে বইমেলা, ভিজল স্টল
বৃষ্টির কবলে বইমেলা ছবি: ডেইলি বাংলাদেশ

ফাল্গুনের প্রথম বৃষ্টিতে ভিজল বইমেলা। মেলা শুরুর ঘণ্টা যেতে না যেতে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে থাকে। এক পর্যায়ে কয়েক মিনিট ধরে ভারী বৃষ্টিও হয়। এতে বৃষ্টিতে মেলার স্টল ভিজলেও বই ভেজেনি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মেলার দুয়ার খোলে। আবহাওয়া খারাপ হওয়াতে আগে থেকেই কাপড় দিয়ে বই ঢেলে ফেলে স্টলের বিক্রয়কর্মীরা। বই বাঁচলেও ভেজে স্টল। 

Advertisement

প্রথমা স্টলের এক বিক্রয়কর্মী জানান, আগে থেকে প্রস্তুত থাকাতে বৃষ্টি হাত থেকে বইগুলো রক্ষা করতে পেরেছি। না হলে অনেক ক্ষতি হতো।

আদর্শ প্রকাশনীর আরেক বিক্রয়কর্মী বলেন, বই ভেজেনি তবে স্টলের ভেতর কিছুটা পানি প্রবেশ করেছে। পূর্ব প্রস্তুতি থাকাতে বৃষ্টি থেকে আমরা বই রক্ষা করতে পেরেছি।

এবারের মেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন রয়েছে।

এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৭০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা । এছাড়া রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!