শনিবার (২৪ ফেব্রুয়ারি) সাড়ে ছয়টার শেষ আসরের মধ্য দিয়ে চলতি বই মেলার শেষ শো অনুষ্ঠিত হয়।
তৃতীয় শ্রেণি পড়ুয়া আদিব বলেন, দুটো বই কেনা হয়েছে। মাকে অনেকবার বলছি মেলাতে যাবো। শেষমেশ আজকে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। সিসিমপুরের বন্ধুদের সঙ্গে নাচতে-গাইতে পেরেছি।
.png)
দ্বিতীয় শ্রেণির রিদম বলে, তারা গানে তালে প্রত্যেকেই নেচেছে। আমিও নেচেছি তাদের সঙ্গে সঙ্গে, অনেক ভালো লেগেছে আমার। আমার সিকুকে অনেক পছন্দ হয়। কারণ সিকুর মতো আমি বিজ্ঞানী হতে চাই।
চতুর্থ শ্রেণির আফিয়া সিসিমপুরের বন্ধুদের স্পর্শ করতে পেরে বেশ উচ্ছ্বসিত। সে ডেইলি বাংলাদেশকে বলে, আমি সিসিমপুরের বন্ধুদের স্পর্শ করতে পেরেছি। ওদের হাত ধরে আমি হ্যান্ড সেক করেছি। আমি আজ অনেক হ্যাপি।
উল্লেখ্য, মাসব্যাপী বইমেলায় প্রতি শুক্র ও শনিবার শিশুপ্রহর ঘোষণা করে মেলা কর্তৃপক্ষ। বেলা সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় তিনটি করে শো করবে সিসিমপুর। সেই দিক বিবেচনায় মেলার সিসিমপুরের শেষ শো ছিল।